দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে শ্যামলাপুর থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ চিংড়ি রেণু জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে আই